দুপুরে নতুন কমিটিতে নাম, বিকেলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ২০:৫৫:০০
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মামুন মজুমদার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সৈয়দ আহসান টিটুর অনুমোদনে চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে মামুন মজুমদারকে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মামুনের ভাষ্য, কমিটি ঘোষণার আগেই তিনি সংশ্লিষ্টদের জানিয়েছিলেন যে উপজেলা কমিটিতে থাকতে আগ্রহী নন। এরপরও কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ কারণে ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মামুন জানান, রাজনৈতিক বিষয়ে সচেতন থাকলেও তিনি দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতির বাইরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং এনসিপি গঠনের সময় দেশের পরিস্থিতি বিবেচনায় দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ব্যক্তিগত কারণে আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, উপজেলা কমিটি ঘোষণার আগে তিনি নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন। ভুলবশত কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে বলে মনে করেন তিনি। তবে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব সৈয়দ আহসান টিটু জানান, মামুনের কাছ থেকে লিখিত পদত্যাগপত্র পাওয়া যায়নি। তবে ফেসবুকে দেওয়া তাঁর পোস্টটি দেখেছেন তাঁরা। এরই মধ্যে উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে মামুনের নাম প্রত্যাহার করা হয়েছে।

টিটুর দাবি, প্রত্যাশিত পদ না পাওয়ার কারণে মামুন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী