টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৬:৪১:০০
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের আগের দিন ও ভোটের দিন ২৪ ঘণ্টা নির্দিষ্ট কয়েক ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। এর আগে ২৭ অক্টোবর মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হবে, যা কার্যকর থাকবে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।

তবে জরুরি প্রয়োজন ও বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন চলাচল করতে পারবে। জরুরি সেবা, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, সংবাদপত্র পরিবহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহনও এ ছাড়ের আওতায় থাকবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে একটি করে ছোট আকারের গাড়ি ব্যবহার করতে পারবেন। একইভাবে যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে নির্বাচনী এজেন্টের জন্যও একটি গাড়ি চলাচলের অনুমতি দেওয়া যাবে। এ ক্ষেত্রে গাড়িতে অনুমোদিত স্টিকার প্রদর্শন করতে হবে।

সাংবাদিক ও পর্যবেক্ষকদের যানবাহন এবং জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে চলাচল করতে পারবে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচার-প্রচারণা শেষ করতে হবে ২৭ অক্টোবর সকাল ৮টার মধ্যে।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এসব বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম