জমি নিয়ে বিরোধের জেরে মধ্যনগরে সংঘর্ষ, আহত ২৫

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৫৪:১০
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জের মধ্যনগরে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার আমজোড়া গ্রামের পাশের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর অনুসারীদের মধ্যে একটি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় জড়ো হন। সেখানে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জনতা বাজার এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি টেঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার তারা সংঘর্ষে জড়িয়েছে। সেই বিরোধের ধারাবাহিকতায় শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শুরু হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বরেই টানা চার দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর