খলিলুর রহমানকে এনসিপি থেকে বহিষ্কার

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৪:৪৬
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা এনসিপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের সঙ্গে সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদসহ তার সব সাংগঠনিক পদও বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

এদিকে, বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জেলা পর্যায়ের নেতাদের অবহিত করার পর অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন