বিমানবন্দরে প্রাণঘাতি হামলার পর রিয়াদে সব স্কুল বন্ধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৩:১০:২৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর এক সপ্তাহের জন্য সব স্কুলে অনলাইনে পাঠদান চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিতির পরিবর্তে দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান চলবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) রিয়াদের অভিভাবকেরা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সংবলিত ইলেকট্রনিক বার্তা পেয়েছেন। এতে জানানো হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুরো সপ্তাহ অনলাইনে ক্লাস চলবে।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইন পাঠদানে যেতে হলো। বিমানবন্দরে হামলার পর রাজধানীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় বিমানবন্দরের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়।

ইয়েমেনের হুতি গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইরত জোটটি হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে শনিবারের হামলার দায় হুতিরা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

এর আগে গত সপ্তাহেও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওই হামলাগুলোর মধ্যে বৃহস্পতিবারের ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।

সাম্প্রতিক হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসমাগম ও অপ্রয়োজনীয় যাতায়াত কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের নিরাপদে রেখে শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইন পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭