সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থীর সন্ধান মিলেছে

জ
জাবি প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৬ ০১:৫৭:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার এক দিন পর সোমবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মোহাইমিনকে পাওয়া গিয়েছে।’

মোহাইমিনুল কুমিল্লার দাউদকান্দিতে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ফেরদৌস আল হাসান।

তিনি বলেন, মোহাইমিনুল অন্য একজনের ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে তাঁর বিভাগের ৪৯তম ব্যাচের জ্যেষ্ঠ শিক্ষার্থী শাহীনকে ফোন করে জানান, তিনি কুমিল্লার দাউদকান্দিতে আছেন। পরে তাঁরা লোকজন পাঠিয়ে তাঁকে উদ্ধার করেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। পরে তাঁর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বার্তায় জানায়, সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, সুইসাইড নোটে বিভাগের অবহেলার বিষয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭