রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ০১:৫৬:০০
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন। বিস্ফোরণের কিছুক্ষণ আগে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়।

এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের সামরিক জোট।

সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে।

রিয়াদে শোনা বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে এ ধরনের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

এর আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তায় বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথের হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা নিরাপদ কোনো স্থানে অবস্থান করুন। জানালা ও দরজা থেকে দূরে থাকুন।’

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭