যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৮:০৪:২৬
ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হওয়া পিংক বাস সেবা এখন যাত্রী সংকটে ভুগছে। সীমিত ট্রিপ, নির্দিষ্ট রুট ও প্রচারের অভাবে প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

গত ১৮ আগস্ট চালু হওয়া এ সেবায় দিনের বেশির ভাগ সময় বাসের আসন ফাঁকা থাকছে। অন্যদিকে, যাত্রীদের অভিযোগ, দিনে মাত্র দুটি ট্রিপ থাকায় প্রয়োজনের সময় বাস পাওয়া কঠিন। সকালে ও বিকেলে নির্ধারিত যাত্রার কোনোটি মিস করলে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয় তাঁদের।

রাজধানীতে গণপরিবহনে নারীদের হয়রানি ও অস্বস্তির অভিজ্ঞতা নতুন নয়। এমন পরিস্থিতিতে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হলেও সেবাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, যাত্রীদের প্রকৃত চাহিদা অনুযায়ী রুট ও সময়সূচি নির্ধারণ করা না গেলে এ উদ্যোগকে টেকসই করা কঠিন হবে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সেবা শুরুর আগে কোন এলাকায় নারীদের যাতায়াতের চাহিদা বেশি, কোন সময়ে যাত্রী চলাচল বাড়ে এবং কতটি ট্রিপ প্রয়োজন এসব বিষয় মাঠপর্যায়ে যাচাই করা জরুরি ছিল। পর্যাপ্ত গবেষণা ও পরিকল্পনার ঘাটতি থাকলে নতুন পরিবহন সেবা প্রত্যাশিত সাড়া নাও পেতে পারে।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজের মতে, ঢাকার মতো ব্যস্ত নগরীতে নারীদের জন্য আলাদা বাস চালু করলেই তা দীর্ঘমেয়াদে সফল হবে না। যেসব এলাকায় যাত্রীর চাহিদা বেশি, সেসব স্থানে উপযুক্ত রুট ও কার্যকর পরিচালনব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

তবে পিংক বাস সেবার ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আশাবাদী সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, এ সেবার গ্রহণযোগ্যতা বাড়ছে। ভবিষ্যতে সরকার ইলেকট্রিক বাস চালু করলে সেগুলোর একটি অংশ পিংক বাস বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে রাজধানীতে ১০টি পিংক বাস চলাচল করছে। সেবাটির বহর আরও বড় করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তবে যাত্রী সংকট কাটাতে ট্রিপের সংখ্যা, সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭