আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৩:৩৯
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা মিলিয়ে মোট ১১ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন তাঁরা। এর মধ্যে ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন টানা ছুটি থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি যুক্ত হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পাবেন।

অন্যদিকে, ঈদুল আজহার ছুটির ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। এতে ঈদুল আজহায় টানা ছয় দিনের অবকাশ মিলবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ বুধবার এবং ঈদুল আজহা ১৭ মে সোমবার হতে পারে। তবে চাঁদের অবস্থান অনুযায়ী ধর্মীয় উৎসব দুটির তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রজ্ঞাপনে আগামী বছরের সরকারি ছুটি সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে এসব ছুটির সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি রাখা হয়েছে। এর মধ্যে বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং মহানবমীতে নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ