রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
পুলিশ জানায়, উড়ালসেতুর ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা বলে জানা গেছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এজে