রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
শনিবার (৭ নভেম্বর) তেজগাঁও বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ১৭ জন, শেরেবাংলা নগর থেকে ৫ জন, মোহাম্মদপুর থেকে ৩৩ জন, আদাবর থেকে ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৭ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৭ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আসাদুজ্জামান সুজন (৩৫), মো. ইয়াছিন আরাফাত খান খাদেম (৩৭), মো. সুমন মিয়া, মো. নয়ন মাঝি (১৮), মো. সাগর (১৮), মো. রায়হান মিয়া (১৯), মো. আমিরুল (২০), মো. খোকন হাসান ওরফে ইদু মিয়া (২৮), মো. রুবেল মিয়া (৩২), মো. শাকিল মিয়া (২৮), মো. মনির হোসেন (২৮), মো. জুয়েল (২৯), মো. নাছির হাওলাদার (২৬), মো. রবিন (২৫), মো. সাইফুল (৩০), মো. ফখরুল ইসলাম (২৮), আব্দুর রহিম মোল্লা, সিনসিয়া বুড়ি (২০), সম্রাট (২০), মো. ইসমাইল (৩০), মো. ইউসুফ (২৫), মো. বাপ্পি (৩০), ইব্রাহীম (২৮), মো. মকবুল আহমেদ (৩০), মো. শামীম (২৭), মো. লিহাল ইসলাম রাকিব (২৭), বেল্লাল শেখ (৪০), মো. হুসাইন রুহুল আমিন (৪৬), নয়ন নাথ (২৭), মনির হোসেন (৩৪), মো. সোহেল, মো. আনোয়ার হোসেন (৩১), মো. সাজেদুল ইসলাম রাকিব (২১), মো. আল-আমিন (২১), মো. নাজিম (১৯), মো. শরীফ (৩০), মো. জাকারিয়া (২৫), মো. আদনান হোসেন ইমন (২৪), মো. রুবেল (৩২), মো. সজল (২১), রাকিব সরদার (২১), মো. আলআমিন (৩২), মো. রফিকুল ইসলাম (৪২), দুর্জয় ইসলাম মজিদান (১৯), মো. মোশারফ হোসেন ওরফে সোহেল রানা (২৩), মো. কাজিম মিয়া (২৬), মো. আবরার শাহরিয়ার রাফি (২২), মো. হাসান সেতু (২৮), মো. রুবেল (৩২), মো. মুন্না (৪০), মো. জুয়েল হোসেন ওরফে বাঙ্গালী জুয়েল (৪০), শাহনাজ (৩৫), মো. আতিক (৩০), মো. মুন্না (২৬), মো. কামরুল (১৯), জীবন (২২), মো. আলাউদ্দিন (৩০), মো. এনামুল হক (৩০), মো. মনির হোসেন (২৭), সালাম (৪০), মো. আসাদ (৫০), মো. নয়ন (২২), মো. আরিফ (১৯), মো. রেজাউল করিম সবুজ (২৬), তাবসিরুল ইসলাম ফাবিয়াল (২২), শাহরিয়ার হোসেন প্রান্ত (২৩), আরমান সেনিয়াবাত (২০), কায়েস (১৮), মোহাম্মদ শেখ কামরুজ্জামান রাজিব (২৮), মো. আল আমিন মোল্লা (২৪), মো. জাকির হোসেন (৩৫), মো. শুভ, মোহাম্মদ জাহিদ হাসান সোহান (২১), ইরফানুর রহমান ইরফান (২১), মো. শাকিল, মো. ইমরান হোসেন (২২), মো. ইমন (২০), মো. সোহাগ (৩৬), মো. মামুন (৩৬), আব্দুল্লাহ (২৩), মো. আকাশ মিয়া এবং মো. সুমন ওরফে প্রেস সুমন (৩৫)।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস