গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ১৪:০৬:০৮
ছবি: সংগৃহীত

গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও তথ্য সংগ্রহে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক এবং থানায় যাতায়াত ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সদস্যকে মোবাইল ফোন ব্যবহারের জন্য দেওয়া হবে মাসিক ভাতা।

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব সুবিধার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, একজন গ্রাম পুলিশ সদস্যের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা।

শুধু নিয়মিত বেতন নয়, চাকরি শেষে অবসরকালীন আর্থিক সুবিধাও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই সুবিধা ৮০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

দায়িত্ব পালনের সময় যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচ বাবদ প্রতি মাসে ১৫০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া স্থানীয় থানায় সাপ্তাহিক হাজিরা ও দাপ্তরিক কাজে যাতায়াতের জন্য ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের ক্ষেত্রে এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের গুরুত্ব বিবেচনা করে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও সরকার উদ্যোগ নিয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ