রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬ ২০:৪৮:২০
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বাংলাদেশের রাজনীতির মূলধারায় স্থান দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। জামায়াতে ইসলামীর উদ্দেশে কড়া বক্তব্য দিয়ে তিনি বলেছেন, নিজেদের বোর্ডিং পাস ঠিক করে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাপিয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের বোর্ডিং পাস, লন্ডন সফর কিংবা ভিসার হিসাব দেখাতে বলা হচ্ছে। এর জবাবে জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানই তাদের উপযুক্ত জায়গা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এ দেশের রাজনীতিতে নায়কের আসনে বসানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের পরবর্তী প্রজন্মকে বাদ দিয়ে কোনো পরিস্থিতি তৈরি করা হলে তা মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের প্রশ্নে কোনো আপস করা যাবে না বলেও বক্তব্য দেন বিএনপির এই নেত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি এবং দলটির সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। এতে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ স্থানীয় নেতারা।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ