গোমস্তাপুরে ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ম
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৫:০৬
ছবি: সদ্য সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে উপজেলা বিএনপি। এরই অংশ হিসেবে উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি।

ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন পার্বতীপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়নে মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়নে আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল রাইহান এবং চৌডালা ইউনিয়নে মোস্তফা কামাল।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মাঠপর্যায়ে প্রস্তুতি এগিয়ে নিতে প্রাথমিকভাবে পাঁচ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা ও দলীয় তৎপরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে উপজেলা বিএনপির।

এদিকে উপজেলার বাকি তিন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নামও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

পাঁচ ইউনিয়নে প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন বাকি তিন ইউনিয়নে কাদের মনোনয়ন দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে দলীয় নেতাকর্মীদের।

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ