রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যাত্রাবাড়ী থানার আওতাধীন অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে ১৭ জনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মানিক (২৭), মুক্তা আক্তার (২১), ইকবাল সোবহান চৌধুরী, মো. স্বপন (২২), মাজাহারুল ইসলাম সাজ্জাদ, মো. মোশাররফ হোসেন (২৭), মো. শাহ আলম (৩৮), জুলহাস (২৮), শফিকুল ইসলাম (২৭), মো. মানিক (১৯), মোছা. সুমি বেগম (২৫), জনি কাজী (২৯), মো. মোবারক হোসেন (২৬), মো. নাঈম (২৬), নুর মোহাম্মদ অনিক (২৪), মো. নূর নবী (৩৫) ও মো. শাহ আলম (৪৫)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এসএস