ঢাকাকে দিল্লি পরিচয় দিয়ে লাইভ ভিডিও ধারণ, চীনা নাগরিকদের কর্মকাণ্ডে বিতর্ক

এ
এলেন বিশ্বাস (ঢাকা উত্তরা প্রতিনিধি)
৬ নভেম্বর, ২০২৬ ১৫:১৮:০০
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর উত্তরায় চীনা নাগরিকদের একটি দলকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ, উত্তরা ১২ নম্বর সেক্টর ও আশপাশের টেকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ঘুরে ঘুরে লাইভ ভিডিও করছেন দেড় শতাধিক চীনা নাগরিক। তাঁদের কেউ কেউ স্থানীয়দের বসতঘরে প্রবেশ করে ভিডিও ধারণ করছেন। পাশাপাশি এসব ভিডিওতে বাংলাদেশের বিভিন্ন এলাকা সম্পর্কে মিথ্যা পরিচয় ও আপত্তিকর মন্তব্য প্রচারের অভিযোগও উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক স্মার্টফোন হাতে নিয়ে দলবদ্ধভাবে ভিডিও ধারণ করেন এসব বিদেশি নাগরিক। চীনা ভাষায় কথা বলায় প্রথমদিকে ভিডিওগুলোর বক্তব্য সম্পর্কে কিছু বুঝতে পারেননি বাসিন্দারা। পরে চীনা ভাষা জানা কয়েকজনের সহায়তায় ভিডিওর বক্তব্য অনুবাদ করে আপত্তিকর মন্তব্যের বিষয়টি তাঁদের নজরে আসে।

অনুবাদ করা ভিডিওগুলোর কয়েকটিতে দেখা যায়, ঢাকার উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় মানুষের জীবনযাপন, বসতবাড়ি ও খাবার নিয়েও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একটি ভিডিওতে ওয়াং ওয়েই নামের এক চীনা নাগরিককে টেকপাড়ার একটি চায়ের দোকানে বসে চা পান করতে দেখা যায়। এ সময় তিনি দর্শকদের কাছে চায়ের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর দাবি, ওই চা গোমূত্র ও নদীর নোংরা পানি দিয়ে তৈরি। একইভাবে মিয়ানমিয়ান নামের এক চীনা নারী টিনের ঘরবাড়ি দেখিয়ে এলাকাটিকে নয়াদিল্লি বলে পরিচয় দেন এবং সেখানকার পরিবেশ ও বাসিন্দাদের জীবনযাপন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

তবে এসব ভিডিও তৈরির উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা বাংলাদেশি নারী রিতু আক্তার জানান, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি তাঁদের বিভিন্ন স্থানে নিয়ে যান। তাঁর দাবি, চীনা নাগরিকেরা উইচ্যাট ও ডুয়িনসহ চীনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রকাশ করে অর্থ উপার্জন করেন। নিম্ন আয়ের মানুষের বসবাস এমন এলাকাগুলোর প্রতি তাঁদের আগ্রহ বেশি।

এ বিষয়ে ফ্যাংইয়ো নামের এক চীনা নাগরিক জানান, পণ্যের প্রচারণার অংশ হিসেবে উইচ্যাটে লাইভ ভিডিও করেন তাঁরা। তবে নির্দিষ্টভাবে উত্তরার এই এলাকাকে কেন বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

এদিকে, বিদেশি নাগরিকদের এমন কর্মকাণ্ডে নিজেদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অনুমতি ছাড়াই অনেক সময় বাড়ির ভেতরে প্রবেশ করে ভিডিও ধারণ করা হচ্ছে। এমনকি ব্যক্তিগত ব্যবহারের জায়গা ও শৌচাগারেও ক্যামেরা নিয়ে ঢুকে পড়ছেন কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন জানান, কয়েক দিনের ঘটনা নয়, মাসের পর মাস ধরে এমন ভিডিও ধারণ চলছে। সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের এলাকায় বিদেশি নাগরিকদের ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু এসব ভিডিও কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তা তাঁরা জানেন না।

রোজিনা খাতুনের অভিযোগ, কখনো কখনো কোনো অনুমতি ছাড়াই বসতঘরে ঢুকে ভিডিও করা হয়। এতে পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন পাপিয়া বেগমও। তাঁর ভাষ্য, ভিডিও করতে করতে কেউ কেউ বাথরুম পর্যন্ত প্রবেশ করেন। প্রতিবাদ জানালে দুঃখ প্রকাশ করে চলে গেলেও কিছুক্ষণ পর আবার একই ঘটনা ঘটছে।

দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চলার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, চীনা নাগরিকেরা কী উদ্দেশ্যে ভিডিও করছেন এবং সেগুলো কোথায় প্রকাশ করছেন, সে বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। তবে তাঁদের ভিডিও ধারণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, বিদেশি নাগরিকদের কনটেন্ট তৈরির নামে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং বাংলাদেশের পরিচয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য প্রচারের বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে এসব ভিডিওর প্রকৃত উদ্দেশ্য, প্রচারমাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট