বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় অবশেষে গ্রেপ্তার লরি চালক

ম
মো.ওমর ফারুক রকি (সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি)
৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৯:০০

চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশার প্রাণহানির ঘটনায় দুর্ঘটনায় জড়িত লরি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দিন (৩২) নামে ওই চালককে আটক করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা।

পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। দাবিগুলোর মধ্যে দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের বিষয়টি ছিল অন্যতম।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত চালক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম