সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ২ নেতা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩৫:১০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুশলী ইউনিয়নের দুই নেতা। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আনিস লস্করের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা দল থেকে পদত্যাগের কথা জানান।

দলত্যাগকারীরা হলেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও একই ওয়ার্ডের মো.বাবর মোল্লা। দুজনই রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে আনিস লস্কর জানান, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে ভীতি ও চাপের মুখে পড়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

আনিস লস্কর বলেন, এখন নিজের সিদ্ধান্তে এবং স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনাও নেই। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তিনি।

অন্যদিকে, মো. বাবর মোল্লাও দাবি করেন, ভয়ভীতি দেখিয়ে তাকে রাজনীতিতে যুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে সচেতনভাবে বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ