নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:১৪:৪৮
ছবি: সদ্য সংবাদ

সারা দেশে হামলা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাঠালতলীতে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনিসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বির। এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশ লুটপাট করে ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ফেলে দেশত্যাগ করলেও তাঁদের অনুসারীরা এখনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং থানা ও যানবাহনে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তাঁরা আরও বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেসব নেতাকর্মী সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিলাসী জীবনযাপন করলেও মাঠপর্যায়ের নেতাকর্মীদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

আগামী ১৯ নভেম্বর তথাকথিত লকডাউনের নামে রাঙামাটি শহরে কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। তাঁরা বলেন, রাঙামাটির শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা অস্থিতিশীলতা মেনে নেবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ