দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া বৈঠকে উপস্থিত একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, দলের সব সংসদ সদস্যকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদের চলমান অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস