টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে ৫ নেতার পদত্যাগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ০০:৪০:০০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরসহ পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

আসলাম ফকির বলেন, ‘টুঙ্গিপাড়ায় যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

ফায়েকুজ্জামান ফকির বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ ভয়ভীতি প্রদর্শন করেনি। এটি আমার নিজের সিদ্ধান্ত। আমি আর কোনো দলের রাজনীতি করতে চাই না।’

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ