মানবিকতা দেখিয়েছি, নৃশংসতা দেখালে পরিণতি হবে ভয়াবহ: ছাত্রদল নেতা বাসিত

জ
জবি প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৬ ০০:৩৫:৩৪
ছবি: সদ্য সংবাদ

দেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেছেন, গত ১৭ বছরের কর্মকাণ্ডের হিসাব একে একে নেওয়া হবে। এ সময়ে শহীদ হওয়া নেতাকর্মী ও ভাই-বোনদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে ও চলাকালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কাজী জিয়া উদ্দিন বাসিত।

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি শাহবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের আগে সমাবেশে ছাত্রদল নেতা বাসিত বলেন, ‘বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার ক্ষেত্রে যদি তোমরা কোনো বাধা সৃষ্টি করো, তাহলে তোমাদের রাজপথ থেকে উপড়ে ফেলা হবে। ১৭ বছরের হিসাব দেওয়া হবে। একে একে আমাদের যেসব শহীদ ভাইয়েরা আছেন, যারা নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন, সেই সব ভাই-বোনের প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের কথা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে সাম্য, মানবিকতা এবং ন্যায়-ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মানবিকতা দেখিয়েছি। আর তোমরা যদি নৃশংসতা দেখাও, তাহলে বুঝে নিও, তোমাদের পরিণতি হবে ভয়াবহ।’​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ