‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ক্যাম্পাসে ছাত্রদলের অবস্থান

জ
জবি প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৮:০৭
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার কথিত ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান করেছে। এর প্রতিবাদ এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অবস্থান কর্মসূচির বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ঠিক রাখা এবং সারা দেশে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা, স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালানো আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে আমরা কর্মসূচি নিয়েছি। ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, নিষিদ্ধ সংগঠনগুলো যেন ক্যাম্পাসের ভেতরে কিংবা আশপাশে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ