সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ২১:৫৫:১৪
পুরানো ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। একই দিনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে বুধবার (১৮ নভেম্বর) নতুন এ ঘটনা ঘটল।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, সাধারণত আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। তবে বুধবারের বিস্ফোরণের আগে এমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই এমন শব্দ শোনা খুবই আতঙ্কের। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের তীব্রতায় তাঁর বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। উল্লেখ্য, গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছিলেন। ওই ঘটনার পর দুই সপ্তাহ বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

বুধবারের বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি।

এদিকে ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাইয়ে আবারও লড়াই শুরু হলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। নতুন করে সংঘাত শুরুর পর হুথিরা বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে তারা সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, গত গ্রীষ্ম থেকে শুরু হওয়া সংঘাতের নতুন দফায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ