১০৫ বছর বয়সে ইন্তেকাল করলেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোরাসানি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১১:০৯:৩৪
ছবি: সংগৃহীত

ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা ও ইসলামী চিন্তাবিদ গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি আর নেই। ১০৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার কার্যালয়ের দেওয়া বিবৃতির বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইরান।

বিবৃতিতে ওয়াহিদ খোরাসানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাকে আহলে বাইতের একজন বিশিষ্ট ফকিহ, শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইসলামী শিক্ষার নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করা হয়েছে।

১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া এই ধর্মীয় নেতা জীবনের বড় একটি সময় ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা ও শিক্ষকতায় কাটিয়েছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তার কাছে শিক্ষা নিয়েছেন অসংখ্য আলেম ও ধর্মীয় পণ্ডিত। ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির প্রতিনিধিরা তাকে দেখতে যান।

তার মৃত্যুতে ইরানের ধর্মীয় অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ