ককরোচ জনতা পার্টির পক্ষে রায় দিলো দিল্লির হাইকোর্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ২০:২৫:৫৯
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনি জালিয়াতির অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বন্ধে করা আবেদন খারিজ করেছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলটির কর্মসূচি পালনে আদালত কোনো নিষেধাজ্ঞা দেননি। তবে বিক্ষোভ ঘিরে জনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দিল্লি পুলিশ।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে গত ১০ অক্টোবর একই দলের কর্মসূচিতে অংশ নিতে যন্তর মন্তর রোডের দিকে যাওয়া বহু মানুষকে আটক করেছিল পুলিশ। নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি।

এদিকে, একই ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। জোটের বাইরে থাকা আম আদমি পার্টি (আপ) এবার সিজেপির কর্মসূচিতেও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের জাতীয় পতাকা নিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে ও বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে বিক্ষোভ বন্ধের আবেদনটির শুনানি হয়। কনট প্লেসের একজন লাইসেন্সধারী পথবিক্রেতা এ আবেদন করেন। তার আশঙ্কা, সমাবেশের কারণে ওই এলাকার ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বিক্রেতাদের জীবিকা ও অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।

আবেদনের পক্ষে আইনজীবী আদালতে বলেন, উৎসবের মৌসুমে কেন্দ্রীয় দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আবারও ব্যবসা বন্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। সেন্ট্রাল পার্কের মতো জনসমাগমপূর্ণ স্থানে বিক্ষোভ আয়োজনের কারণে দোকানপাট বন্ধ হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান আবেদনকারী।

অন্যদিকে, সিজেপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা।

আদালত বিক্ষোভ বন্ধের নির্দেশ না দেওয়ায় শুক্রবারের কর্মসূচি ঘিরে দিল্লির কেন্দ্রীয় এলাকায় নজর থাকবে প্রশাসনের। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখাও পুলিশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী