দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৭:৫৯:৪৬
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে প্রথমবারের মতো বিশেষ বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলের জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানায়, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীদের সুবিধার্থে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সারা দেশে সংস্থাটির ২২টি ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পাশাপাশি বাস রিজার্ভ করার ব্যবস্থাও থাকছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য বাসগুলো পরিচালনা করা হবে। এর আওতায় রংপুর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে বাস চলবে। এ ছাড়া আন্তজেলা রুটেও বিশেষ বাস সেবা দেওয়া হবে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এ জন্য রাজধানীর মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে মোট ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

বিশেষ বাস সার্ভিস নিয়ে তথ্য বা যেকোনো প্রয়োজনে বিআরটিসির নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর: ০২৪১০৫৩০৪২, ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ