ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে কচুরিপানার নিচে মিলল বিদেশি পিস্তল ও গুলি

ম
মমিনুল হক রুবেল ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি )
১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৩৫:৫৭
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে কাদার মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার শিমরাইলকান্দি প্রথম সেতুর নিচে নদীর পূর্ব পাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৯- এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৭.৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ এবং ৭.৬২ মিলিমিটারের একটি চায়না রাইফেল কার্তুজ।

সংশ্লিষ্ট সদস্যরা জানান, নদীর পূর্ব পাড়ে কাদার মধ্যে কচুরিপানার নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ পড়ে ছিল। পরে সেগুলো উদ্ধার করা হয়।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ সেখানে লুকিয়ে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী