মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৩২:০০
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই নিয়োগ দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে বাংলাদেশ থেকে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়েও সম্মত হয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত এজেন্সিগুলো এখন মালয়েশিয়ায় নিয়োগকর্তা খোঁজা, চাকরির চাহিদাপত্র সংগ্রহ এবং কর্মী বাছাইয়ের কাজ করতে পারবে। তালিকাভুক্তির আওতায় রয়েছে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

সরকার জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল ও সম্প্রসারণের বিষয়টি বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ লক্ষ্যে দেশটির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও শ্রমবাজার চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী রিক্রুটিং এজেন্সির যোগ্যতা যাচাই করে তালিকাভুক্ত করার বিধান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। পরবর্তী আলোচনার ধারাবাহিকতায় ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি পাওয়া গেছে।

নিয়োগের পরবর্তী ধাপে মালয়েশিয়ার অনুমোদন অনুযায়ী কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে বোয়েসেল ও তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সহায়তা করবে। পরে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবে। কর্মীদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নেওয়ার ব্যবস্থাও থাকবে।

সরকারের লক্ষ্য, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। এ জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে আইন মেনে কর্মীদের স্বার্থ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১০ হাজার কর্মী বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেলেও এ নিয়োগের বিস্তারিত বাস্তবায়নপ্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার কাজ এখনো শেষ হয়নি। দুই দেশের বিদ্যমান সমঝোতা অনুযায়ী, যৌথভাবে এ তালিকা নির্ধারণ করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান তালিকা পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। এ বিষয়ে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বাংলাদেশে এসে মেডিকেল সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে। পরিদর্শনের পর নতুন তালিকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এর মধ্যবর্তী সময়ে মালয়েশিয়া সরকারের অনুমোদিত বর্তমান তালিকা থেকে বিতর্কিত ও অনিয়মের অভিযোগ থাকা কেন্দ্রগুলো বাদ দিয়ে অবশিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব কেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণ করবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রের কার্যক্রম বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পর্যায়ক্রমে নতুন মেডিকেল সেন্টার তালিকাভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সরকার। দুই দেশের সহযোগিতায় শ্রমবাজার সম্প্রসারণের এ উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করছে মন্ত্রণালয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী