শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য জেলা প্রশাসনে মশারি বিতরণ

ম
মো. রাজন মিয়া, ( শেরপুর প্রতিনিধি )
১৫ অক্টোবর, ২০২৬ ১৭:১২:৪৫

শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুরক্ষায় ২৫ টি মশারি বিতরণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেনের কাছে মশারিগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওই সময় প্রয়োজনে পরবর্তী সময়ে আরও মশারি দেওয়ার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শেরপুর সদর হাসপাতালে ৩০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৫৩ জন। তাঁদের অধিকাংশই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেরপুরে এসে চিকিৎসা নিচ্ছেন।

২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির অবকাঠামো ও জনবল এখনো মূলত ১০০ শয্যার উপযোগী। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর মধ্যে মশারির সংকটও দেখা দিয়েছে। হাসপাতাল থেকে সরবরাহ করা মশারি সুস্থ হওয়ার পর অনেক রোগী বাড়িতে নিয়ে যাওয়ায় এ সংকট আরও বাড়ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাজ্জাৎ হোসেন বলেন, শয্যা ও জনবল সংকটের মধ্যেও ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মশারির সংকটের কারণে রোগীদের প্রয়োজন মেটাতে সমস্যা হচ্ছিল। জেলা প্রশাসনের দেওয়া মশারিগুলো রোগীদের সুরক্ষায় সহায়ক হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, হাসপাতালের মশারির সংকট বিবেচনায় আপাতত ২৫টি মশারি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও মশারি সরবরাহ করা হবে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মশারি হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসলিম আরিফ, মেডিসিন কনসালট্যান্ট ডা. আসাদুজ্জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ