ঢাকার সাভারে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোমের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল-আমিন বলিয়ারপুর এলাকার অটোরিকশা চালক সাত্তার পাগলারের ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবির এসআই মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় আল-আমিনের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে