নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ বর্তমান সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যার যার ধর্ম তারা নির্ভয়ে পালন করছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা ১১.০০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ত্রাণ (চাউল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হুইপ দুলু।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। কোন গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপি নেতা খন্দকার মোশতাক আহমেদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
সদ্য সংবাদ/এসকে