হরমুজ প্রণালিতে ভাসছে দামি পারফিউম আর আইফোন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৮:৩৮:৫০
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া একটি কনটেইনারবাহী জাহাজ থেকে দামি পারফিউম ও আইফোন পানিতে ভেসে ছড়িয়ে পড়েছে। এসব পণ্য সংগ্রহ করতে ছোট ছোট নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটছেন অনেকে। পরে সেগুলো বিক্রি করা হচ্ছে বলেও খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পানিতে ভাসতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের বোতল ও প্যাকেটের পাশাপাশি আইফোন পড়ে থাকতে দেখা গেছে। জাহাজডুবির পর এসব পণ্য উদ্ধারে স্থানীয়দের তৎপরতার দৃশ্যও ভিডিওতে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘জিএফ প্রাইড’ নামের সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন কনটেইনারবাহী জাহাজটি বুধবার ডুবে যায়। এর আগে জাহাজটি একটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে। জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল।

ঘটনার পর জাহাজে থাকা ২১ জন ক্রুকে উদ্ধার করা হয়। এতে কোনো ক্রু হতাহত হননি বলে জানানো হয়েছে। তবে জাহাজটি কীভাবে ডুবেছে, তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, জাহাজটি অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের সংস্পর্শে আসে। তবে নৌ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটি অজ্ঞাত কোনো বস্তুর আঘাতের শিকার হয়েছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এর আগে হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারের ঘোষণা দিয়েছিল আইআরজিসি। সংস্থাটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র এই নৌপথ ব্যবহার করে তেল পাচার করছে।

এদিকে, হরমুজ প্রণালিতে অ্যান্টিগা ও বার্বুডার পতাকাবাহী আরেকটি জাহাজও ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি হামলার শিকার হয়। ওই ঘটনায় একজন ক্রু নিহত হন এবং অন্যদের উদ্ধার করা হয়।

সূত্র: দ্য সান

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ২০০ বাস নিয়ে বিশেষ সার্ভিস চালু করছে বিআরটিসি সদ্য. ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত সদ্য. ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউট সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী