দরিদ্রদের নিয়ে রাজনীতি নয়, উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ১৫:৫১:০০
ছবি: সংগৃহীত

মানুষের জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে স্বল্পমূল্যে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন ও দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এ অবস্থায় ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের ওপর। তাই সাধারণ মানুষের আর্থিক ক্ষতি হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচিত সরকারকে পাঁচ বছর কাজ করার সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর ভাষ্য, মেয়াদ শেষে জনগণ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ বিভিন্ন পণ্য দেওয়ার এ উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা পাওয়ার ক্ষেত্রে আত্মমর্যাদা বজায় রাখতে সহায়ক।

কর্মসূচির মাধ্যমে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের মানুষসহ নিম্ন আয়ের ব্যক্তিরা উপকৃত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আবদুস সালাম বলেন, ধর্ম ও বর্ণের পার্থক্য থাকলেও দেশের সব নাগরিকের অধিকার সমান। কোনো ধর্মীয় সম্প্রদায় বা দরিদ্র জনগোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি রয়েছে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপনের পাশাপাশি দেশের অগ্রগতি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ সদ্য. মালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের সদ্য. উত্তরা-আজমপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল সদ্য. উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ সদ্য. নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সদ্য. সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই সদ্য. মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ