আন্তর্জাতিক
ইরানের দেশপ্রেমিকেরা প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন: ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি আন্দোলন অব্যাহত রাখার সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। একই সময়ে প্রদেশজুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
মাদুরোর গ্রেপ্তার: নোরিয়েগা ও সাদ্দামের পথেই কি ভেনেজুয়েলার নেতা?
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। একই সময়ে প্রদেশজুড়ে স্থলভাগে সরকারি বাহিনী ও দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)–সমর্থিত যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাস’র অভিযোগ আনা হয়েছে: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ‘মাদক-সন্ত্রাস’সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ তথ্য নিশ্চিত করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় পাম বন্ডি জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্র।
পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, বিক্ষোভ সহিংস রূপ নিচ্ছে
পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে গত কয়েক দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি
রেনি গুড তিন সন্তানের জননী, শৌখিন গিটারবাদক ও কবি ছিলেন। তিনি ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কার পান। ইনস্টাগ্রামে নিজেকে তিনি পরিচয় দিতেন ‘কবি, লেখক, স্ত্রী ও মা’ হিসেবে। কলোরাডো স্প্রিংসের বাসিন্দা রেনি গত বছর কানসাস সিটি থেকে মিনিয়াপোলিসে চলে আসেন।
ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় কাঁপছে বিশ্বব্যবস্থা, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই
বিশ্বের ভূরাজনীতিকে গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে তিনি একের পর এক প্রথাগত সীমারেখা ভেঙে চলেছেন। আগ্রাসী পররাষ্ট্রনীতি, আকস্মিক সামরিক সিদ্ধান্ত ও উগ্র বক্তব্যের কারণে এখন শুধু আমেরিকার প্রতিপক্ষ নয়, তার দীর্ঘদিনের মিত্ররাও দিশেহারা।
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা ও সক্রিয় রয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নয়া দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে আটক করা হয়নি: মেঘালয় পুলিশ
বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেছে মেঘালয় পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ফয়সাল করিম সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। মেঘালয় পুলিশের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করেছে: রুশ সামরিক বিশেষজ্ঞ
রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আইন ও জাতীয় নিরাপত্তা ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টেপানোভ বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রায় সব বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এসব ঘাঁটির মধ্যে এফ-১৬ যুদ্ধবিমান ও সামরিক পরিবহন বিমান মোতায়েন ছিল এমন ঘাঁটিও রয়েছে। একই সঙ্গে দেশটির সামুদ্রিক ও বিমান সরবরাহ ব্যবস্থা কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
‘আগে গুলি, পরে প্রশ্ন’; গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকেও কড়া বার্তা ডেনমার্কের
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রহ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিতকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’ বলে হুশিয়ারি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৫২ সাল থেকে কার্যকর সেনাবাহিনীর ‘রুল অব এনগেজমেন্ট’-এ এমন নির্দেশনা রয়েছে, যার আওতায় আক্রমণের ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি প্রতিরোধমূলক হামলা চালাতে পারেন সেনারা।
সিরিয়াতে সেনাবাহিনী–আসাদপন্থির মধ্যে তীব্র সংঘর্ষ; অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
সিরিয়ার আলেপ্পো শহরের বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে চলমান সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিয়েহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুল্লুক ও আল-মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। এ তথ্য প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা'।