আন্তর্জাতিক
‘তারা কেবল হত্যা করে গেছে’: ইরানের বিক্ষোভ দমনাভিযান প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের ভয়াবহ বর্ণনা দিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। তাদের ভাষ্য অনুযায়ী, নিরস্ত্র মানুষের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে, অনেক ক্ষেত্রে কেবল স্লোগান দেওয়ার কারণেই মানুষকে হত্যা করা হয়েছে। পরিস্থিতিকে তারা ‘একতরফা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন।
বিক্ষোভকারীদের দাবি বৈধ, তবে অস্থিরতা শত্রুদের ষড়যন্ত্র: খামেনি
দেশজুড়ে চলমান বিক্ষোভ নিয়ে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ব্যবসায়ী ও দোকানদারদের উদ্বেগ যৌক্তিক। তবে সাম্প্রতিক মুদ্রা অস্থিরতা ও বাজারে বিশৃঙ্খলার পেছনে শত্রুদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) তেহরানে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খামেনি বলেন, 'ইসলামী ব্যবস্থার প্রতি দেশের সবচেয়ে অনুগত অংশ হলো ব্যবসায়ী শ্রেণী ও দোকানদাররা। সাম্প্রতিক বিক্ষোভগুলোর বড় অংশই তাদের নেতৃত্বে হয়েছে এবং জাতীয় মুদ্রা রিয়ালের ধারাবাহিক ওঠানামা নিয়ে তাদের উদ্বেগ স্বাভাবিক।'
পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে এবার কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পেজেশকিয়ান বলেন, 'আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা মানে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইরানের ওপর কোনো ধরনের মার্কিন হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।'
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর’ পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে চলমান বিক্ষোভে আটক বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্পের এমন বক্তব্যকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা হিসেবে দেখছে তেহরান। ট্রাম্প বলেন, 'ইরানে যদি বিক্ষোভকারীদের ফাঁসি শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, এমন খবরের মধ্যেই এখন ফাঁসির কথা শোনা যাচ্ছে। এর পরিণতি কী হতে পারে, তা তারা বুঝতে পারবে।' এর আগে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহ্বানও জানান।
মার্কিন যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রী ইউএসএস ইও জিমা নামের জাহাজে আছেন এবং সেখান থেকেই তাদের নিউইয়র্কে আনা হবে। তিনি জানান, হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাদের প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয়। ট্রাম্পের ভাষায়, এটি ছিল খুব ভালো একটি ফ্লাইট এবং তার বিশ্বাস, তারা সেই ফ্লাইট উপভোগ করেছেন। তবে তিনি অভিযোগ করেন, মাদুরো ও তার স্ত্রী বহু মানুষের হত্যার জন্য দায়ী।
চলন্ত ট্রেনে ভেঙ্গে পড়ল ক্রেন, নিহত ২২
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাতচাসিমা প্রদেশে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। পুলিশ ও রেল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সকালে সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করছিল। জানা যায়, চলন্ত ট্রেনের একটি বগিতে ক্রেন আছড়ে পড়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।
আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে তোলা হয়। সস্ত্রীক তাকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
ট্রাম্প বিশ্বব্যবস্থার জন্য হুমকি: জার্মান প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি তীব্র সমালোচনা করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার। বুধবার (৭ জানুয়ারি) রাতে বার্লিনে এক সিম্পোজিয়ামে তিনি বলেন, 'বর্তমান মার্কিন প্রশাসনের আচরণ বিশ্বব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।' স্টেইনমায়ার বলেন, 'আমরা যেন এমন একটি ‘চোর-ডাকাতের আস্তানা’ তৈরির দিকে ধাবিত না হই, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো অন্যদের সম্পত্তি ও স্বাধীনতা কেড়ে নেবে।' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সাম্প্রতিক মার্কিন পদক্ষেপকে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন হুমকির মুখে রয়েছে। এটি একটি ঐতিহাসিক ভাঙন।'
ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত দেশটির দায়িত্ব যুক্তরাষ্ট্রই নেবে। ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে ‘আটক’ করার পর শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে এসব কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায়।
পারিবারিক বিরোধে পাকিস্তানে একই পরিবারের ৬ জন নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে পারিবারিক কলহের জের ধরে সন্দেহভাজন একজন পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই কন্যাশিশু রয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজনের দুই ভাই, তার স্ত্রী, ভাবি এবং এক কন্যা অন্তর্ভুক্ত।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সরাসরি সশস্ত্র আগ্রাসনের’ ঘটনায় গভীর বিস্ময় ও তীব্র নিন্দা জানিয়েছে চীন। শনিবার (৩ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
গোপন নথি ফাঁস: গাজায় গণহত্যার সময় ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত
গাজায় চলমান হামলার সময় ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য লোহিত সাগরের নিজেদের ঘাঁটি ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘এমিরেটলিকস’ তাদের সংগ্রহ করা এক গোপন নথি থেকে এই তথ্য ফাঁস করেছে। নথিটি অক্টোবর ২০২৩ সালের এবং এটি সংযুক্ত আরব আমিরাতের যৌথ অভিযান কমান্ডের উদ্দেশ্যে লেখা। এতে আল-ধাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হামদান বিন জায়েদ আল-নাহিয়ানের নামও উল্লেখ রয়েছে।