আন্তর্জাতিক

করাচির শপিংমলে আগুনে নিহত ৫, আহত ২০

করাচির শপিংমলে আগুনে নিহত ৫, আহত ২০

পাকিস্তানের করাচিতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে লাগা এই আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, তিনজনকে হাসপাতালে আনা হয়, কিন্তু তাদের মৃত্যু হাসপাতালে পৌঁছানোর আগেই হয়। পরে স্থানীয় পুলিশ জানায়, নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ এখনও চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত আগুনের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প!

খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প!

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে অতিরিক্ত সহিংসতা চালানো হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধেও চরম পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, 'ইরানি শাসকগোষ্ঠী যদি নিজ দেশের সাধারণ মানুষের ওপর নির্মম দমন–পীড়ন চালায়, তাহলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।

২৫ জুলাই, ২০২৬
এক বছরে ভিসা বাতিল লাখেরও বেশি

এক বছরে ভিসা বাতিল লাখেরও বেশি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে তার প্রশাসন। গত এক বছরে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২০ জানুয়ারি ২০২৫ সালে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বৈধ ভিসাধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগালের অভিষেক অনুষ্ঠিত

পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিটি অফ পর্তুগাল এর অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এর নববর্ষের প্রথম দিনে পর্তুগালে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের সামাজিক সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল' এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক হলো।

২৫ জুলাই, ২০২৬
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া: রোহিঙ্গা গণহত্যার পূর্ণাঙ্গ শুনানি শুরু

আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া: রোহিঙ্গা গণহত্যার পূর্ণাঙ্গ শুনানি শুরু

নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার ঐতিহাসিক পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিনে বাদী পক্ষ গাম্বিয়া অভিযোগ করেছে, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জীবন পরিকল্পিতভাবে বিভীষিকাময় করে তাদের জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করেছে মিয়ানমার। এই মামলাটি গত এক দশকে প্রথম গণহত্যা সংক্রান্ত মামলা যা পূর্ণাঙ্গ শুনানির পর্যায়ে পৌঁছেছে। গাম্বিয়ার আইন ও বিচারমন্ত্রী দাউদা জ্যালো আদালতে বলেন, 'রোহিঙ্গারা শুধু শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন কাটানোর স্বপ্ন দেখতেন। কিন্তু মিয়ানমার তাদের সেই স্বপ্নকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে।'

২৫ জুলাই, ২০২৬
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণা

জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ জানুয়ারি) জারি করা ওই আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা ও কার্যকারিতা পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব আন্তর্জাতিক সংগঠনের অনেকগুলোই অপ্রয়োজনীয়, অপব্যবস্থাপনায় জর্জরিত কিংবা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থি।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তান-আফগান সীমান্তে বোমা হামলায় নিহত ৬ পুলিশ

পাকিস্তান-আফগান সীমান্তে বোমা হামলায় নিহত ৬ পুলিশ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ছয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সি। সোমবার (১২ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে এই হামলার ঘতনা ঘটেছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যানের ওপর হামলা চালানো হলে তিনজন আহত হন।

২৫ জুলাই, ২০২৬
ইরানে হস্তক্ষেপকারী হাত পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে: খামেনির উপদেষ্টা

ইরানে হস্তক্ষেপকারী হাত পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে: খামেনির উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপের চেষ্টা করা হলে, সেই হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে এবং এর জবাবে অনুশোচনামূলক প্রতিক্রিয়া দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
দুই সেকেন্ডেই ৭০০ কিলোমিটার গতি তুললো ট্রেন

দুই সেকেন্ডেই ৭০০ কিলোমিটার গতি তুললো ট্রেন

মাত্র দুই সেকেন্ডেই ট্রেনের গতি প্রতি ঘণ্টায় ৭০০ কিলোমিটারে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির একদল গবেষক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ফুটেজে দেখা যায়, ম্যাগলেভ ট্র্যাকজুড়ে একটি চ্যাসিসের মতো একটি গাড়ি জ্বলজ্বল করছে। প্রায় চোখের পলকে চরম ত্বরণ অর্জন করে এটি লাইনের শেষে থেমে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রেনটির ইঞ্জিন চালু করার মাত্র দুই সেকেন্ডের মধ্যেই গতি শূন্য থেকে ৭০০ কিলোমিটারে পৌঁছায়।

২৫ জুলাই, ২০২৬
ভারতের ওপর ৫০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র!

ভারতের ওপর ৫০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র!

রাশিয়া থেকে তেল ক্রয় করা দেশগুলোর ওপর চরম শুল্ক আরোপের সুযোগ দেবে প্রস্তাবিত এমন এক বিলের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের নতুন প্রস্তাবিত ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’ অনুযায়ী, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর আমদানি পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। বুধবার (৭ জানুয়ারি) এ তথ্যটি জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। সাউথ ক্যারোলাইনার এই সিনেটর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই বিলটি অনুমোদন দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত ছাড়িয়েছে ৫ হাজার

ইরানে বিক্ষোভে নিহত ছাড়িয়েছে ৫ হাজার

ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। রোববার (১৮ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা বলেন, ‘নিরপরাধ ইরানিদের হত্যার জন্য সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজরাই দায়ী।’ তিনি আরও জানান, উত্তর-পশ্চিম ইরানের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে সবচেয়ে বেশি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতের তুলনায় এবার সহিংসতার মাত্রা বেশি ছিল।

২৫ জুলাই, ২০২৬
আরব সাগরে সৌদি নেতৃত্বাধীন জোটের নৌবাহিনী মোতায়েন

আরব সাগরে সৌদি নেতৃত্বাধীন জোটের নৌবাহিনী মোতায়েন

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার, ২ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হলেও ইয়েমেনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্রের কথা জানানো হয়নি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ