আরব সাগরে সৌদি নেতৃত্বাধীন জোটের নৌবাহিনী মোতায়েন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার, ২ জানুয়ারি এই ঘোষণা দেওয়া হলেও ইয়েমেনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্রের কথা জানানো হয়নি।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যেই নৌসেনা মোতায়েন করা হয়েছে। সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সমুদ্রসীমায় নজরদারি জোরদার করা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সর্ববৃহৎ সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে সৌদি সমর্থিত সরকার। শুক্রবার প্রদেশটির গভর্নর জানান, আল-খাসা এলাকায় সরকারি বাহিনী ৩৭ নম্বর ব্রিগেডের ঘাঁটি দখল করেছে, যা হারদামাউতের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

এর আগে একই দিন হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন গভর্নর। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আল-খাসার ওই ঘাঁটি লক্ষ্য করে সৌদি বাহিনীর বিমান হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, এই ঘটনাপ্রবাহ ইয়েমেনে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি