নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৩

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৪:০০
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসংক্রান্ত অভিযোগ, বিভিন্ন অপরাধ, আদালতের পরোয়ানা এবং রাজনৈতিক মামলার আসামিদের পাশাপাশি নিয়মিত মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকসেবীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পূর্ব বেহাকৈর এলাকার মামুন মিয়া (৩৫), খামারগাঁওয়ের আমজাদ হোসেন (৪৮) ও সুমন (৩৮), ভারগাঁওয়ের অপু (২২), গোয়ালদীর রাসেল (৩০), হাবিবপুরের শফি উদ্দিন (৩৮), কুতুবপুরের জাহাঙ্গীর আলম (৫০) এবং দৌলতপুরের রমজান হোসেন (৩০)।

এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পঞ্চমীঘাট এলাকার আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কাউসার আহমেদ (২৭) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি শেরপুর সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সোনারগাঁয়ের বাড়ি মজলিশ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

অন্যদিকে রাজনৈতিক মামলায় ভারগাঁও আদমপুর এলাকার আব্দুল করিম (৫৯) এবং নিয়মিত মামলায় হাবিবপুরের উজ্জল (৩৮) ও বাড়ি মজলিশ এলাকার মো. হৃদয় (২৩) গ্রেপ্তার হয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে ‘সামারি ট্রায়াল’ কার্যক্রমও অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ডিএমপির প্রশাসনে রদবদল, ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি সদ্য. কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত? সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. রাষ্ট্রপতির হাতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সদ্য. ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী সদ্য. বিকেলে বায়তুল মোকাররমে বিক্ষোভে নামছে জামায়াত সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ডিএমপির প্রশাসনে রদবদল, ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি সদ্য. কমেছে স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত?