খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ২২:১৪:০৮
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর রায়ের মহল এলাকায় সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় রায়ের মহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়ের মহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন আগে মোস্তফা মোড় এলাকার একটি শোরুম থেকে তিনি নিজের প্রতিষ্ঠানের জন্য বাকিতে একটি ফ্রিজ কেনেন। ফ্রিজের দাম পরিশোধ নিয়ে দোকানির সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালায়। তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এর আগে শনিবার রাতে মহানগরের লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ সড়কে দুর্বৃত্তদের হামলায় শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হন। তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়।​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা