সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা

স
সিরাজগঞ্জ প্রতিনিধি (মো. আব্দুর রউফ)
১ নভেম্বর, ২০২৬ ২২:৩০:২০

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশের সরকার ও রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারেনি। নাগরিকদের এসব অধিকার দিতে না পারার কারণে কেউ কেউ বিপথে যেতে পারেন।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে চরমপন্থিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১২ জন এবং পাবনার ৪৬ জনসহ মোট ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ‘আমরা চেষ্টা করব, বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের যে সামাজিক চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে নাগরিকদের যেসব অধিকার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো যেন তাঁদের কাছে পৌঁছে দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘সর্বহারা একা হয় না। যারা বিপ্লবকে অন্য অর্থে ব্যবহার করবে, সেই দায়ভার আমাদের এবং রাষ্ট্রেরও। আপনারা জানেন, বর্তমান সরকার একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।’

আত্মসমর্পণকারী সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনাদের কী প্রয়োজন, তা পূরণে বর্তমান সরকার ব্যবস্থা নেবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক মো. আতিকুল রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসআরবির মহাপরিচালক আহসান হাবিব পলাশ, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহীর অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান এবং এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসআরবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান