শেরপুরে দুই গ্রামের সংঘর্ষে ও ভাঙচুর-লুটপাট, পুলিশ সদস্যসহ আহত ২০

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১ নভেম্বর, ২০২৬ ২৩:২৭:৪৫
ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকিং করে লোকজন জড়ো করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর সাতপাকিয়া গ্রামের অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর, দুটি গরু ও ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। এ ছাড়া সাতপাকিয়া গ্রামের কৃষকদের বেগুনখেত উপড়ে ফেলা এবং প্রায় ৩০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগও পাওয়া গেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন দুই গ্রামের বাসিন্দারা। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ডাকপাড়া গ্রামের এক কৃষকের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কৃষকের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শুক্রবার রাতেই মাইকিং করে দুই পক্ষের লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় গ্রামের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজনকে শেরপুর ও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর সাতপাকিয়া গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ডাকপাড়া গ্রামের লোকজন সাতপাকিয়া গ্রামের অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় দুটি গরু ও ২০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। শুধু বসতবাড়িতেই নয়, কৃষিজমিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাতপাকিয়া গ্রামের কৃষকদের বেগুনখেত উপড়ে ফেলা হয়েছে। পাশাপাশি প্রায় ৩০০ কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের লোকজন সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। মাইকিং করে লোকজন জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন