আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২২:৫০
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধের অর্থ লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

একই সঙ্গে চলতি অক্টোবরের মধ্যেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের সুবিধা আরও সহজে ব্যবহারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ানো, গ্রাহকদের পেমেন্ট প্রক্রিয়া সহজ করা এবং মার্চেন্টদের এই পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক সব ধরনের পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। অর্থাৎ গ্রাহক কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করার পর তা মার্চেন্টের হিসাবে জমা হওয়ার জন্য কোনো অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না।

এ ছাড়া ওই তারিখ থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন এমনভাবে রাখতে হবে, যাতে ব্যবহারকারী সহজেই তা খুঁজে পান। এ ক্ষেত্রে হোম পেজের নিচের মাঝামাঝি অংশ বা ‘থাম্ব জোনে’ আইকন রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নয়, বাংলা কিউআরের ছবি আপলোড করেও যাতে অর্থ পরিশোধ করা যায়, সেই সুবিধা চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহককে মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে পেমেন্টের সুযোগ দিতে হবে। এতে ব্যাংক হিসাব ও মোবাইল অ্যাপভিত্তিক বাংলা কিউআর পেমেন্টের মধ্যে সংযোগ আরও সহজ হবে।

নতুন ব্যবস্থায় বাংলা কিউআর পেমেন্টে মূলত দুটি পরিবর্তন আসছে। প্রথমত, লেনদেনের অর্থ মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে জমা হবে। দ্বিতীয়ত, মোবাইল অ্যাপ থেকেই গ্রাহকের জন্য বাংলা কিউআর ব্যবহার করে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করা হবে।

সদ্য সংবাদ/ এআর

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি