বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৮:২৬

বজ্রপাতে দেশের তিন জেলায় প্রাণ গেছে চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলার দুটি এলাকায় দুই কৃষক মারা যান। একই দিন পাবনার ঈশ্বরদীতে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে প্রাণ হারান আরেক কৃষক। আর নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চরাতে গিয়ে মারা গেছেন এক খামার মালিক।

কুষ্টিয়ায় নিহত দুজন হলেন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামের মৃত মোসলেম কারিগরের ছেলে রওশন আলী (৫০) এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮)।

উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টার দিকে কুষ্টিয়ায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। এ সময় সদর উপজেলার দহকোলা এলাকার জোতপাড়া মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন রওশন আলী। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে একই সময় দৌলতপুরের নারায়ণপুর গ্রামের বাড়ির উঠানে কাজ করছিলেন আরোজ আলী। আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, দুপুর ২টার দিকে আরোজ আলীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন, বজ্রপাতেই তাঁর মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে নদীর চরে গাজরের জমিতে নিড়ানি দেওয়ার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা গেছেন কৃষক রকিবুল ইসলাম সরদার (৪৩)। বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার নদীর পাড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় শামসুল নামে আরও এক কৃষক আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।

রকিবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বজন মুরাদুল ইসলাম, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দারা।

নিহতের প্রতিবেশী সেলিম রেজা মন্ডল আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ভোর ৬টার দিকে লক্ষীকুন্ডার বিলকেদার চরে গাজরের জমিতে নিড়ানি দিতে যান রকিবুল। কাজ শেষ করে অন্য কৃষকদের সঙ্গে বাড়ির পথে রওনা হন তিনি। বেলা প্রায় ১টার দিকে বিলকেদার নদীর ঘাটে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। নৌকায় ওঠার আগেই সেখানে বজ্রপাত ঘটে। এতে রকিবুলের শরীরের একাংশ ঝলসে যায় এবং তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে ঘটনাটি ঘটে।

শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যেই হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান শফিকুল। সেখানে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শফিকুল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি তখন একটি কাজে রানীচাপুরে ছিলেন। কাজ শেষ করে সাতগাঁও গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানান তিনি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁর দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে শোকাহত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও সরবরাহ করা হবে।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে