পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ নভেম্বর, ২০২৬ ২২:৫০:০৩
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময়ে সংস্থাটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকার বেশি। ফেরি চলাচলের গুরুত্বপূর্ণ মাওয়া-কাঁঠালবাড়ী রুট বন্ধ হয়ে যাওয়া, উপকূলীয় যাত্রীবাহী সার্ভিসে লোকসান এবং ফেরি রুটের নাব্যতা-সংকটকে আর্থিক ক্ষতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

গতকাল রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, পদ্মা সেতু চালুর পর ২০২২ সালের ২৫ জুন থেকে মাওয়া-কাঁঠালবাড়ী ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। একসময় এ রুটে বিপুলসংখ্যক যানবাহন পারাপার হতো। রুটটি বন্ধ হয়ে যাওয়ায় সংস্থাটি আয়ের বড় একটি উৎস হারিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা সেতু চালুর পর সংস্থাটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বিআইডব্লিউটিসির দেওয়া পাঁচ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সংস্থাটির আয় ছিল ৪৩৮ কোটি ৫৯ লাখ টাকা এবং ব্যয় ৪৪০ কোটি ৮৬ লাখ টাকা। ওই বছর লোকসান হয় ২ কোটি ২৭ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় কমে দাঁড়ায় ৩৬০ কোটি টাকায়। বিপরীতে ব্যয় হয় ৪০০ কোটি ১০ লাখ টাকা। ফলে লোকসান হয় ৩৯ কোটি ৮০ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৩২৫ কোটি ৪৮ লাখ টাকা এবং ব্যয় ৩৬৭ কোটি ৬৮ লাখ টাকা। ওই বছর লোকসান হয় ৪২ কোটি ২০ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ৩১৯ কোটি ৫০ লাখ টাকা আয় এবং ৩৪৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হয়। এতে লোকসান দাঁড়ায় ২৮ কোটি ১৪ লাখ টাকা। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের অনিরীক্ষিত হিসাবে আয় ৩২৮ কোটি ৪০ লাখ টাকা এবং ব্যয় ৩৫২ কোটি ৯৬ লাখ টাকা। এ বছর লোকসান হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ টাকা।

ফেরিতে সবচেয়ে বেশি আয় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে বিভিন্ন ফেরি রুটে ১ কোটি ১৬ লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া রুট থেকে সবচেয়ে বেশি, প্রায় ৮৮১ কোটি ১৩ লাখ টাকা আয় হয়েছে। এ ছাড়া আরিচা-কাজিরহাট রুট থেকে ১৪৪ কোটি ৬৮ লাখ, চাঁদপুর-শরীয়তপুর রুট থেকে ১৫৭ কোটি ১৪ লাখ, ভোলা-লক্ষ্মীপুর রুট থেকে ১০৯ কোটি ৯৭ লাখ এবং লাহারহাট-ভেদুরিয়া রুট থেকে ১২৫ কোটি ৮৯ লাখ টাকা আয় হয়েছে।

অন্যদিকে, মাওয়া-কাঁঠালবাড়ী রুটে পাঁচ বছরে ৬ লাখ ১৯ হাজার ৬২০টি যানবাহন পারাপার করে ৩৮ কোটি ৪২ লাখ টাকা আয় হয়েছিল। ২০২২ সালের ২৫ জুন থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তবে নতুন রুট চালুর মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি। গত ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করা হয়। গত অক্টোবর পর্যন্ত এ রুটে ১ হাজার ৩২০টি যানবাহন পারাপার করে ১ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা আয় হয়েছে।

সরকারের কাছে ভর্তুকি পাওনা ৩৬০ কোটি টাকা

বিআইডব্লিউটিসির আর্থিক সংকটের অন্যতম কারণ উপকূলীয় যাত্রীবাহী সার্ভিসের লোকসান। সংস্থাটির ভাষ্য, উপকূলীয় অঞ্চলের মানুষের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বজায় রাখতে জনস্বার্থে লোকসান দিয়েই এসব সার্ভিস পরিচালনা করতে হয়। প্রকৃত লোকসানের বিপরীতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সরকার প্রতিবছর থোক বরাদ্দ হিসেবে মাত্র ৫০ লাখ টাকা দেয়। ফলে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের কাছে সংস্থাটির ভর্তুকি পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬০ কোটি ৪৬ লাখ টাকা।

একই সময়ে সরকারের কাছে বিআইডব্লিউটিসির ঋণের পরিমাণ ৭১৭ কোটি ৬ লাখ টাকা। এ ঋণের বিপরীতে প্রতিবছর ১৫ কোটি টাকা ঋণ পরিশোধের দায় (ডিএসএল) হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হয়। গত পাঁচ বছরে এ খাতে ৪৭ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করেছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে সরকারের কাছে ঋণ ও ভর্তুকি বাবদ পাওনা সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বিআইডব্লিউটিসি। পাশাপাশি বার্ষিক ভর্তুকি ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিবেচনাধীন রয়েছে।

সংস্থাটির মতে, ফেরি রুটের নাব্যতা-সংকটের কারণেও পরিচালন ব্যয় বাড়ছে। নাব্যতা কমে গেলে ফেরিগুলোকে ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে সময়ের পাশাপাশি জ্বালানি খরচও বাড়ে। এ সমস্যা সমাধানে ফেরি রুটের ড্রেজিংয়ের দায়িত্ব বিআইডব্লিউটিসির অধীনে দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি।

এদিকে, নৌপরিবহন অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সমুদ্রগামী বাংলাদেশ পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৬। দেশি-বিদেশি জাহাজে কর্মরত নাবিক ও কর্মকর্তার সংখ্যা ১১ হাজার ৬৪ জন। তাঁদের মধ্যে নাবিক ৪ হাজার ৫৮৮ জন এবং কর্মকর্তা ৬ হাজার ৪৭৬ জন। এ খাত থেকে বার্ষিক রেমিট্যান্স আসে প্রায় ৪ হাজার ৪৫১ কোটি ১৫ লাখ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক আজ সোমবার রাতে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। তা নিয়ে আমাদের কমিটির সদস্য মো. হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। তাদের দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা


সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন