ঢাকার ধামরাইয়ে ৪৫ পুরিয়া হেরোইনসহ মো. মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। তাঁর কাছ থেকে উদ্ধার করা হেরোইনের ওজন ৪ দশমিক ৫ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ১৩ হাজার ৫০০ টাকা।
গত ১ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ধামরাই থানার কুমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আবদুল মুত্তালিব সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার শানু ধামরাইয়ের কুমরাইল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল হক তালুকদার এবং মায়ের নাম মাহমুদা।
পুলিশ জানায়, শানুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর