কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২০:৪৪:৫৭
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা।  বিশৃঙ্খলার মুখে সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

শনিবার (৮ আগস্ট) সংসদ চলাকালে এ ঘটনা ঘটে।  কুর্তির বক্তব্য চলাকালে রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে ‘আপনার জন্য লজ্জা!’ বলে চিৎকার করেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দিকে একের পর এক ডিম ছুড়ে মারেন। 

ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন।

অবশ্য কসোভোর সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা এটিই প্রথম নয়। খোদ কুর্তির নেতৃত্বাধীন বামপন্থি‘ভেতেভেনদোসজে’ (ভিভি) দল অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরেই কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতর একই ধরনের নজিরবিহীন প্রতিবাদ ঘটেছিল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম