সংবাদ প্রকাশের পর আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়া

আ
আশুলিয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৮:১২

সাভারের আশুলিয়ার উত্তর গাজীরচটের ভূঁইয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আবদুল গফুর মিয়া।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে উত্তর গাজীরচটের ভূঁইয়াপাড়া এলাকায় এতিমখানা মাদ্রাসার পাশে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়িটির প্রায় আটটি কক্ষ পুড়ে যায়। পুড়ে যায় ঘরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় মালামালসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাবার ও থাকার সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দেন ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আবদুল গফুর মিয়া।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন জরুরি ভিত্তিতে খাবার, পোশাক ও থাকার ব্যবস্থা প্রয়োজন। এ অবস্থায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা তাঁদের দুর্ভোগ কিছুটা লাঘবে সহায়ক হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান