মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২০:৫৩
ছবি: সংগৃহীত

ইরানবিরোধী দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক অভিযানে নিয়োজিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক চিঠিতে এসব তথ্য জানান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে দেওয়া ওই জবাবে রণতরিটির দীর্ঘদিনের মোতায়েন ও নাবিকদের পরিস্থিতি তুলে ধরা হয়।

গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিংকন। এরপর কোনো বন্দরে না থেমে টানা ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করে এটি। দীর্ঘ সময়ের এই মোতায়েনের মধ্যে জাহাজে জীবনযাপনের পরিবেশের অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়েও সমালোচনা দেখা দেয়।

হাং কাওয়ের চিঠিতে বলা হয়েছে, লিংকনের মোতায়েন শুরুর পর পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এসব ঘটনার সঙ্গে শুধু রণতরিটির নাবিকেরাই নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও যুক্ত ছিলেন।

এর আগে গত আগস্টে দুটি সংবাদপত্র লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কয়েকজন নাবিকের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করার কথাও উঠে আসে। এসব প্রতিবেদনের পর রণতরিটির সামগ্রিক পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা।

ভারপ্রাপ্ত নৌমন্ত্রীর চিঠিতে আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনার বিস্তারিতও উল্লেখ করা হয়েছে। মার্চে এক নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাঁকে থামিয়ে দেন। পরে তাঁকে রণতরি থেকে সরিয়ে নেওয়া হয়। আর আগস্টে আরেক নাবিক পানিতে পড়ে গেলে দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।

নাবিকদের জীবনযাপনের পরিবেশ নিয়েও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। আগস্টে এমএস নাওয়ের এক প্রতিবেদনে জাহাজের গোসলখানায় ছত্রাক এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা বলা হয়।

এসব অভিযোগের বিষয়ে হাং কাও জানান, দীর্ঘ সময় মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতে একপর্যায়ে নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ পরিবেশন করা হয়েছিল। তবে প্রতিদিন পুষ্টিকর চারটি খাবার সরবরাহ করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্ব হওয়ার কথাও স্বীকার করেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী।

নাবিকদের মনোবল ও জাহাজের পরিবেশ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও বিষয়টি যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। গত আগস্টে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম লিংকনের পরিস্থিতি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যে প্রতিবেদনগুলোকে ‘ভুয়া সংবাদ’ হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন, সেগুলোতেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি তুলে ধরা হয়েছিল।

এদিকে বুধবার নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি নৌবাহিনী এবং নৌমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান