দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০২:১৩
ছবি: সংগৃহীত

নেতৃত্বের গুণগত মানের সঙ্গে দেশের অগ্রগতির সরাসরি সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তাঁর মতে, দেশের উন্নতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক নেতাদের আগে নিজেদের ভালো নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, নেতাকর্মীরা যদি আগের সরকারের সময়ের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে জনগণ তাঁদেরও প্রত্যাখ্যান করবে। নিজেদের মধ্যে কে কী পাবেন, তা নিয়ে প্রতিযোগিতা না করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নিজেদের মধ্যে ‘এটা আমি চাই, ওটা তুমি চাও’ এভাবে পাওয়ার প্রতিযোগিতা শুরু হলে কেউ টিকে থাকতে পারবেন না। শেষ পর্যন্ত জনগণ তাঁদের প্রত্যাখ্যান করবে।

আগের সরকারের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, অতীতে নেতাদের আচরণ যেমন ছিল, শেখ হাসিনাও তেমন ছিলেন। এখন বর্তমান নেতাকর্মীরা যদি একই ধরনের কর্মকাণ্ড করেন, তাহলে জনগণ তাঁদেরও বিদায় করে দেবে।

নিজেদের জন্য সবকিছু চাওয়ার পরিবর্তে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, তিনি আশা করেন তাঁর দলের নেতারা ভালো আছেন। তবে তাঁদের আরও ভালো হতে হবে। একই সঙ্গে নিজেকেও আরও ভালো হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের বয়স ও ভবিষ্যৎ জীবন নিয়েও কথা বলেন ফজলুর রহমান। তিনি জানান, নয় দিন পর তাঁর বয়স ৭৯ বছর হবে। জীবনে আর কতদিন বাকি, তা তিনি জানেন না এবং আল্লাহ তাঁকে কতদিন জীবিত রাখবেন, সেটিও তাঁর জানা নেই। তবে জীবনের অবশিষ্ট সময় মানুষের কল্যাণে ব্যয় করতে চান বলে জানান তিনি।

রাজনীতি ও দেশ পরিচালনায় অর্থের চেয়ে সৎ ও ভালো নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, টাকা-পয়সা বা সাদা কাগজ তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি চান, কিছু নেতা আদর্শ নেতৃত্বের উদাহরণ তৈরি করুন। সবাইকে একই রকম হতে হবে এমন কথা না বললেও তিনি মনে করেন, শুধু অর্থের জোরে দেশ পরিচালনা সম্ভব নয়। প্রশাসনের পক্ষেও একা সব দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার সরকারের সময়ের চেয়ে তাঁরা ভালো কাজ করছেন, ভালো নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখছেন এটা যদি জনগণের সামনে প্রমাণ করা যায়, তাহলে মানুষ তাঁদের সমর্থন করবে এবং গুরুত্ব দেবে।

সমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ কাস্তুল ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন